ভেনিজুয়েলায় আন্তর্জাতিক ত্রাণ আনার অনুমতি দেবেন মাদুরো

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০১:১৮

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, তার দেশ আন্তর্জাতিক ত্রাণ নিতে প্রস্তুত। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রিসেন্টের প্রধানের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার মাদুরো এই তথ্য জানান। তিনি বলেন, সকল আন্তর্জাতিক সহায়তা ও কলা-কৌশলের জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, রেড ক্রিসেন্টের উচিত ভেনিজুয়েলার আইন-শৃঙ্খলাকে শ্রদ্ধা করা। তিনি বর্তমান পরিস্থিতিকে মানবিক দুর্যোগ বলতে রাজি নন বলেও জানিয়েছেন। -আল-জাজিরা