অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২১:১৮
 
কমলনগরে অটোরিকশার চাপায় মো. রাসেল নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার হাজিরহাট-মাতাব্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
 
রাসেল ফলকন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল এবং মাতাব্বরহাট এলাকার মহি উদ্দিনের ছেলে।
 
ফলকন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাকের জানান, সকাল সাড়ে নয়টার দিকে রাসেল সাইকেলযোগে হাজিরহাট-মাতাব্বর সড়ক হয়ে স্কুলে যাচ্ছিল। ওই সময় একটি অটোরিকশা পেছন থেকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত সিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এমএ