লক্ষ্মীপুর কমলনগরে উপজেলা কৃষি কর্মকর্তাদের নিকট কখনো 'সর্বহারা পার্টি' কখনো 'জলদস্যু' নামে বিভিন্ন মোবাইল ফোন থেকে চাঁদা দাবী করছে এবং চাঁদা না পেলে প্রাণ নাশেরও হুমকী দিচ্ছে। এ বিষয়ে কৃষি কর্মকর্তা নূরুল হুদা রবিবার (০৩/১২/২০১৭) কমলনগর থানায় জিডি করেছেন।
উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) মো. নূরুল হুদা জানান, বিপ্লব নামধারী অজ্ঞাত ব্যাক্তি মোবাইল ফোনে জলদস্যু পরিচয় দিয়ে এক লাখ টাকা চাদা দাবী করে। না দিলে কেটে নদীতে ভাসিয়ে দেওয়া হুমকী দেয়। একই অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুশান্ত কুমার দত্ত জানান, বেশ কয়েকটি মোবাইল নম্বর থেকে বিগত কয়েক দিন ধরে সর্বহারা পার্টির নামে তার নিকট থেকে একলাখ টাক চাঁদা দাবী করে আসছে। চাঁদা না দিলে না পেলে প্রাণনাশের ও হুমকি দিচ্ছে।
তিনি আরো জানান, হুমকীদাতা মোবাইল ফোনে জানায় আমরা সর্বহারা পার্টি, আমাদের কমলনগরে শক্তিশালী নেটওর্য়াক রয়েছে। কর্মীদের চিকিৎসার জন্য টাকা প্রয়োজন। আপনার এক লাখ টাকা চাঁদা ধার্য্য করা হয়েছে। ০১৯৯২-১৬১২৯১ নম্বরে বিকাশ করুন। না হলে পরিবার পরিজন নিয়ে মরতে হবে। যেসব ফোন নম্বর থেকে কল করা হয়েছিল সেগুলো হলো- ০১৮১৩-৯৭৮৬৪৫,০১৮৬৬-৭৮৬৭৩২,০১৬৩৩-৬৩৯৮৬০ ও ০১৮৪৩-৯৮০৬০৭।
কমলনগর থানর অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/নূহু
