লোহাগাড়ায় এক ইভটিজারকে তিন মাসের সাজা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ২৩:৪৩

সোমবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ইব্রাহিম খলিল (১৮) নামে এক ইভটিজারকে তিন মাসের সাজা দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুব আলম। খলিল উপজেলা সদরের দয়ারপাড়া এলাকার আবু তাহেরের পুত্র।

জানা যায়, উপজেলার আধুনগর এলাকার হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে আসা-যাওয়ার পথে প্রতিদিন উক্ত ইভটিজার উত্যক্ত করে। এ ব্যাপারে উক্ত ছাত্রী স্কুলের প্রধান শিক্ষক বরাবর লিখিত অভিযোগ করলে স্কুলের এক শিক্ষক কৌশলে তাকে ধরে ফেলে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে গেলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে এ সাজা দেয়া হয়।

ইত্তেফাক/নূহু