দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫
 
দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় জোনাব আলী (৭০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
জানা গেছে, ঘোড়াঘাট পৌর ফরেস্ট অফিসের নিকট ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কে দিনাজপুরগামী মাল বোঝাই ট্রাকের সাথে একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে জোনাব আলী ঘটনাস্থলেই নিহত হন।
 
নিহত জোনাব আলী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নাসিরাবাদ গ্রামের জাসমত আলীর ছেলে। পুলিশ জানিয়েছে- দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান