রাজশাহীতে ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৬:৪২
রাজশাহীতে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে আটটার দিকে নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, পবা উপজেলার হরিপুর এলাকার মাহাবুল হক কালুর ছেলে কাউছার আলী বাপ্পি (২২) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে মোস্তাকিম (২০)। 
 
বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান জানান, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে রাজপাড়া থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই