ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার দুপুরে ট্রেন থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুস সাত্তার জানান, বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৮নম্বর নাসিরাবাদ লোকাল ট্রেনের ২১২৬ নম্বর বগির আসনের নিচে লাশটি দেখে পুলিশকে খবর দেয় যাত্রীরা। খবর পেয়ে রেলওয়ে নিরাপত্তাকর্মীরা ট্রেনের আসনের নিচ থেকে ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করে। লোকটি ভিক্ষুক ছিলেন বলে ধারণা করছেন ওসি।
ইত্তেফাক/আরকেজি
