কাঠ পোড়ানো এবং সনদপত্র ছাড়া ইটভাটা চালানোর অপরাধে আলিফ ব্রিকসের মালিক চঞ্চল মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল হকের ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করেন।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরসহ প্রয়োজনীয় সনদপত্র (লাইসেন্স) ছাড়া ইট পোড়ানো শুরু করে আলিক ব্রিকস। এছাড়াও কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চঞ্চল মিয়াকে আটক করেন। ইট প্রস্তুত/পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ (১৪) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানা পরিশোধ করে মুক্ত হন চঞ্চল।
ইত্তেফাক/এএম।
