১৯৭১ সালের ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত হয়। তাই আজ সরকারি ও বেসরকারিভাবে নানান আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে লালমনিরহাট মুক্ত দিবস।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সরকারি হাইস্কুল পাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাগণ ও শহীদ পরিবারকে সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন- সংসদ সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী। জেলা প্রশাসক শফিউল আরিফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এস.এম রশিদুল হক, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, গেরিলা লিড়ার ড. এস. এম শফিকুল ইসলাম প্রমুখ।
এতে বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী, বেসরকারি সামাজিক সংস্থা, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/জামান
