নগরীর বিএম কলেজ সংলগ্ন ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস কারখানাকে মঙ্গলবার রাতে ৩ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ওই কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীন ও রেজিস্ট্রেশন বাতিলকৃত ওষুধ জব্দ করা হয়।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মো. রকিবুজ্জামান বুধবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালস কারখানায় অভিযান চালানো হয়। কারখানা থেকে ৮ প্রকারের অনুমোদনহীন ও রেজিস্ট্রেশন বাতিলকৃত ওষুধ উদ্ধার করা হয়েছে। যার উৎপাদন ও বাজারজাত করার অনুমতি ছিল না।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ওষুধ উৎপাদনের দায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এএফএম আনোয়ারুল হককে তিন লাখ টাকা জরিমানা করেন।
ইত্তেফাক/আরকেজি
