মহাদেবপুরে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৮:২৯
 
নওগাঁর মহাদেবপুরে দুই হাজার পিস ইয়াবাসহ ওয়াসীম আলী (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প। আজ বুধবার দুপুর উপজেলার সদরের নিউ স্টার হােটল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের ভেতর থেকে তাকে আটক করা হয়। ওয়াসীম আলী উপজেলার উত্তরগ্রাম গ্রামের মোহর আলীর ছেলে।
 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পর সহকারী পরিচালক জহুরুল ইসলাম বলেন, গােপন সংবাদের ভিত্তিত্বে নওগাঁর মহাদেবপুর উপজলার সদরের নিউ স্টার হােটল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক বিক্রেতা ওয়াসীম আলীর কাছ থেকে দুই হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে