মুন্সীগঞ্জে ইজতেমা শুরু বৃহস্পতিবার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:০৯
 
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর তীরে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জেলা ইজতেমা। তাবলীগ জামাতের তিনদিনের এই আঞ্চলিক ইজতেমায় লাখো মানুষের সমাগমকে টার্গেট রেখে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসতে শুরু করেছেন মুসল্লিরা। শনিবার ১২টার দিকে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। 
 
মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মৃণাল কান্তি দাস, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মঙ্গলবার বিকেলে ইজতেমা এলাকা পরিদর্শন করে সার্বিক খোঁজ খবর নেন। 
 
ইত্তেফাক/আরকেজি