রাজশাহীর আইএইচটিতে শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৯:১৫
 
রাজশাহী ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি কলেজের (আইএইচটি) শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।
 
এক বিবৃতিতে তারা বলেন, ছাত্রলীগের জন্য সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবন আজ বিপন্ন। বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। রাজশাহী ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজি কলেজ (আইএইচটি) শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা তার একটি উদাহরণ মাত্র।
 
তারা অবিলম্বে আইএইচটিতে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থীদের সু-চিকিৎসার দাবি জানান এবং হামলাকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 
ইত্তেফাক/ইউবি