ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনে ৩ কোটি টাকার ক্যাশ ভাউচার পেলেন ক্রেতারা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২০:২৪
 
দেশব্যাপী চলছে ওয়ালটনের ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইন। পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ এক লাখ টাকার ক্যাশ ভাউচার। অন-লাইনে দ্রুত ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ওয়ালটনের এই উদ্যোগ। এই ক্যাশ ভাউচার অফার চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।
 
অক্টোবরের ২ তারিখে শুরু হওয়া এই অফারের আওতায় প্রথম দেড় মাসে ওয়ালটন পণ্য কিনে রেজিস্ট্রেশন করে ৩ কোটি ১০ লাখ টাকারও বেশি মূল্যের ক্যাশ ভাউচার পেয়েছেন প্রায় এক লাখ ক্রেতা। এর মধ্যে অর্ধ-শত ক্রেতা পেয়েছেন এক লাখ টাকার ক্যাশ ভাউচার। যা দিয়ে তারা নিয়ে গেছেন ঘরভর্তি ওয়ালটন পণ্য। অনেকে আবার সাজিয়েছেন নতুন সংসার। অনেকের পূরণ হয়েছে দীর্ঘদিনের লালিত স্বপ্ন। কেউ কেউ মিটিয়েছেন প্রিয়জনের আবদার। 
 
অনলাইনে ক্রেতাদের দ্রুত ও সর্বোত্তম সেবা দিতে ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইন চালু করেছে ওয়ালটন। এই কার্যক্রমে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে নিশ্চিত ক্যাশ ভাউচার। ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে দশ হাজার টাকা বা তার চেয়ে বেশি মূল্যের পণ্য কিনে রেজিস্ট্রেশন করে ২০০ টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ টাকার ক্যাশ ভাউচার পাচ্ছেন ক্রেতারা। অফারটি চলবে চলতি বছরের শেষ দিন পর্যন্ত।
 
ইত্তেফাক/ইউবি