গৌরনদীতে বেতনের দাবীতে পৌরকর্মকর্তা-কর্মচারীদের মোমবাতি প্রজ্বলন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ২২:২২

বরিশাল জেলার গৌরনদী উপজেলায় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালন করেছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন পাওয়ার দাবীতে বাংলাদেশের সকল পৌরসভার সঙ্গে তারা এ কর্মসূচী পালন করে।

পৌরসচিব মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে সন্ধা ৬টা থেকে ৭টা পর্যন্ত মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়।

মোমবাতি প্রজ্জ্বলন কর্মষূচিতে গৌরনদী পৌরসভার ১০৮ জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ।

ইত্তেফাক/নূহু