গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি অবস্থায় ইয়াসের আলী সুমন (৪২) নামে এক হাজতির মৃত্যুর খবর পাওয়া গেছে।
ইয়াসের আলী সুমন চট্টগ্রামের সন্দ্বীপ থানার মুছাপুর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ জেলার মো. আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ইয়াসের আলী বুকে ব্যথা অনুভব করলে প্রথমে কারা হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঢাকার চকবাজার থানার একটি মাদক মামলায় গ্রেফতারের পর চলতি বছরের ১ এপ্রিল তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।
ইত্তেফাক/জামান
