গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৬:০৮
 
গোপালগঞ্জে গাড়ি চাপায় শোভা মিনা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত শোভা মিনার বাড়ি কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপ্তা মধ্যপাড়া গ্রামে।
 
কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন জানান, দুপুর ১ টার দিকে রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত গাড়ি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসাপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। 
 
ইত্তেফাক/কেকে