আজো শ্রমিকদের বেতন কমিশন ঘোষণা করা হয়নি: মেনন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ১৯:৪২
 
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশের সকল শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর বেতন বৃদ্ধি করলেও আমার দেশের শ্রমিকদের বেতন কমিশন ঘোষণা করা হয়নি। শিল্প সৃষ্টির অবদান কৃষক-শ্রমিকের। অথচ সেই কৃষক-শ্রমিক অবহেলিত।
 
বুধবার রাতে পাবনায় সমাজতন্ত্রী ও রুশ বিপ্লবের শতবর্ষ পালন উপলক্ষে জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি রুশ বিপ্লবের কথা উল্লে­খ করে বলেন, রুশ বিপ্লবের পর ৭০ বছর কৃষক-শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ভোগ করেছিল। সকলের মধ্যে সমতা ছিল।
 
পাবনা শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তনে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াছিন আলী, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা দীপংকর মাহাদিপু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা জাতীয় কৃষক সমিতির সভাপতি শহিদুল্লাহ, জেলা যুবমৈত্রী সভাপতি বকুল হোসেন, জেলা ছাত্র মৈত্রী সভাপতি মমিনুর রহমান, জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বুড়ো, পাবনা জেলা জাতীয় পার্টির সভাপতি নাছির উদ্দিন, ন্যাপের জেলা সভাপতি রেজাউল করিম মনি, জেলা জাসদ সভাপতি শেখ আনিদুজ্জান, ওয়ার্কার্স পার্টির নেতা কমরেড সিরাজুল ইসলাম, কমরেড শরীফ বিশ্বাস প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি