৮০০ কেজি জাটকা উদ্ধার

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:০০
 
গজারিয়া উপজেলার মেঘনায় বৃহস্পতিবার সকালে তাসরিন নামে লঞ্চ থেকে ৮শ’ কেজি জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড। গজারিয়া কোস্টগার্ডের ওয়ারেন্ট অফিসার ইয়াহিয়া জানান, লঞ্চে তল্লাশি করে ওই জাটকা উদ্ধার করা হয়। 
 
বরিশাল থেকে ছেড়ে লঞ্চটি ঢাকার সদরঘাট যাচ্ছিল। পরে স্থানীয় মৎস্য কর্মকর্তারা ওই জাটকা এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করে।
 
ইত্তেফাক/আরকেজি