ময়মনসিংহে শাকিল স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:৩২
 
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল আলম শাকিলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শাকিল স্মরণ সংসদ বৃহস্পতিবার টাউন হল চত্বরে এ সভার আয়োজন করে।
 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি। শাকিল স্মরণ সংসদের আহ্বায়ক কবীর উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম, কেন্দ্রীয় আওয়ামী লীগ সদস্য মারুফা আক্তার পপি, শাকিলের বাবা ও জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ পৌরমেয়র ইকরামুল হক টিটু, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামূল আলম, প্রধানসন্ত্রী সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটুসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতারা। 
 
বক্তারা মাহবুবুল আলম শাকিলের কর্মজীবনের উপর আলোকপাত করে বলেন, শাকিল কবি, সাংবাদিক, মেধাবী ও বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। শাকিলের আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 
ইত্তেফাক/আরকেজি