সাভার উপজেলার আশুলিয়ায় রাস্তা পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার রাতে আশুলিয়ার টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। তবে ঘাতক বাসটি আটক করতে পারেনি। নিহত দম্পতি হলো সোলায়মান এবং নুরজাহান। তারা দুজনই আশুলিয়ার জামগড়া এলাকার সেতারা গ্রুপের পোশাক শ্রমিক ছিলেন এবং জামগড়া এলাকায় একটি বাসায় ভাড়া বসবাস করতেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল সড়ক দুর্ঘটনার দম্পতির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
