চলে গেলেন বীর প্রতীক রকেট জলিল

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৪:৩৬
 
বীর মুক্তিযোদ্ধা বীর প্রতীক মো. আব্দুল জলিল ওরফে রকেট জলিল আর নেই (ইন্না...রাজিউন)। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার পাল্লা গ্রামে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
 
এই মহান মুক্তিযোদ্ধা কিডনি, হার্টসহ নানা রোগে ভুগছিলেন।
 
ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম জানান, বীর প্রতীক মো. আব্দুল জলিলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
 
ইত্তেফাক/এএম।