পানিসম্পদমন্ত্রী ও জাতীয় পার্টির সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন ডিএনডির জলাবদ্ধতার যে সমস্যা আছে তা সমাধান করা হবে। এ কাজটি পানি উন্নয়ন বোর্ডই করবে। তাই ৫৫৮ কোটি টাকার একটি প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। যেহেতু আমরা এ প্রকল্পটি শুরু করেছি। সেহেতু যত টাকাই প্রয়োজন হোক না কেন, সুন্দরভাবে এ প্রকল্পটি শেষ করব।
ডিএনডিবাসীর বহু প্রতীক্ষিত পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়েছে। শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী ডিএনডি খাল থেকে মাটি কেটে ও মুনলাইট বালুর মাঠে ফলক উম্মোচন করে তিনি এসব কথা বলেন।
IMG0
এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেডের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ইফতেখার আনিস এএফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তৌহিদ হোসেন পিএসসি, প্রকল্প পরিচালক (২০ ইসিবি) লে. কর্নেল মুহাম্মদ রোমিও নওরীন খান, পিএসসি, উপ-মহাপরিচালক লে. কর্নেল সরকার মো. ইকবাল হোসেন পিএসসি প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
