সামাজিক বনায়ন সমিতির সদস্যকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২৩:০৯
 
গাছ কেটে চুরির সময় বাধা দেওয়ায় সামাজিক বনায়ন সমিতির এক সদস্যকে কুপিয়ে হত্যা করেছে গাছচোর চক্র। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কাউয়ার গলা গ্রামে শুক্রবার  বিকাল সাড়ে ৪টায় দিকে ঘটনাটি ঘটে।
 
আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, কাউয়ার গলা গ্রামের সামাজিক বনায়নের একটি বাগানে ঢুকে একদল গাছচোর গাছ কাটছিল। গাছ কাটার আওয়াজ শুনে লাল মিয়ার ছেলে সামাজিক বনায়ন সমিতির সদস্য সুরুজ আলী দৌড়ে এসে তাদের বাধা দেন। এসময় গাছচোর চক্র তাকে দা দিয়ে কোপালে ঘটনাস্থলেই সুরুজ আলীর (৪২) মৃত্যু হয়। হত্যার পর গাছচোর চক্র পালিয়ে গেলে গ্রামবাসী এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. তোফায়েল আহমদ তাকে মৃত ঘোষণা করেন।
 
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেন। কমলগঞ্জ থানার এসআই চম্পক ধাম সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরেজমিন তদন্ত ছাড়া বলা যাবে না আসলে সুরুজ আলী কিভাবে খুন হলেন।
 
ইত্তেফাক/আরকেজি