কাহারোলে বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১২:২১
 
দিনাজপুরের কাহারোল উপজেলায় বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্মৃতি সৌধে গিয়ে শেষ হয়।
 
র‌্যালি শেষে এক আলোচনা সভায় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মামুনুর রশীদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। বক্তব্য রাখেন- কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরজ-উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন হতে আগত নারী নেতৃত্ববৃন্দ।
 
ইত্তেফাক/জামান