রাণীনগরে রোকেয়া দিবস পালিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১২:৫৪
 
সারা দেশের ন্যায় নওগাঁর রাণীনগরে শনিবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। এদিন সকালে দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
 
র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, মহিলা ভাইস চেয়ারম্যান ছনিয়া ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মফিজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, পারইল ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, বীরমুক্তিযোদ্ধা চয়েন সরকার প্রমুখ।
 
অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্য, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনাসহ নানান বিষয়ে উপর উপজেলার চককুতুব গ্রামের মোছা. ছালমা তাবাসুম ও মোছা. শাহানাজ আক্তার, ধোপাপাড়া গ্রামের মোছা. আরজুমা বেগম, খাগড়া গ্রামের মোছা. মজিদা খাতুন ও চকাদিন গ্রামের মোছা. মোনোয়ারাকে সফল নারী জয়িতা হিসাবে সম্মাননা প্রদান করা হয়।
 
ইত্তেফাক/জামান