রৌমারীতে বেগম রোকেয়া দিবস পালিত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৩:০৯
 
কুড়িগ্রামের রৌমারীতে যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস নানা কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়।
 
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন রৌমারী উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা রাব্বি রিপা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পবন কুমার, রৌমারী ডিগ্রি কলেজের প্রভাষক রেজাউল করীম লেবু, আব্দুল আউয়াল, আনঞ্জুমান আরা, রৌমারী কেরামতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রভাষক মাহমুদা আক্তার ম্মৃতি, রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী বেগম ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
 
ইত্তেফাক/এএম।