গাছের ডাল ভেঙে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৪:৫৫
 
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গঙ্গাদাসপুরে গাছের ডাল ভেঙে পড়ে নাহিদ হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত নাহিদ ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের দিনমজুর শাহাবুল ইসলামের ছেলে। সে নানা বাড়ি থেকে লেখা-পড়া করতো।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার গঙ্গাদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ছাত্র নাহিদ নানা বাড়ি থেকে লেখাপড়া করে। দুপুরে সে বন্ধুদের সাথে খেলা করছিলো। এসময় সে একটি আমলকি গাছে ওঠে। গাছের মাথায় ওঠার পর ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
 
ইত্তেফাক/জামান