কাউখালীতে রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ১৭:০৭
পিরোজপুরের কাউখালীতে বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচ জয়িতাকে সম্মাননা জানানো হয়েছে। 
 
শনিবার দুপুরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় এ সম্মাননা দেয়া হয়। এতে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম প্রমুখ। 
 
এ সময় হোসনেয়ারা পারভীনকে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী, প্রিয়ংবদা ভট্রাচার্য্যকে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, সুরাইয়া কামরুন নাহারকে সফল জননী, মাকসুদা বেগমকে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায়, নিলু বড়ালকে নির্যাতিত বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুতে সফল নারী হিসেবে সম্মাননা দেয়া হয়। 
 
 
ইত্তেফাক/ইউবি