ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার ভোরে সদর উপজেলার ঘাটুরা থেকে স্ত্রী রোজিনা বেগমের (২২) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামী সোনালী আহমেদকে আটক করেছে। তিনি জেলার নাসিরগর উপজেলার পূর্বভাগ গ্রামের শহিদ মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. নবীর হোসেন জানান, শুক্রবার রাতে ঘাটুরা এলাকার ভাড়া বাসায় পারিবারিক বিষয় নিয়ে গৃহবধূ রোজিনা ও তার স্বামী সোনালীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রোজিনাকে শ্বাসরোধে হত্যা করে সোনালী। রোজিনা ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে পুলিশের কাছে জানানো হয়।
স্থানীয়দের সহযোগিতায় সোনালীকে আটক করেছে পুলিশ। ভোরে লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
