মানিকগঞ্জে মাহমুদুর রহমানের বিরুদ্ধে জিডি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২১:৩৪
 
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানিকগঞ্জের দৌলতপুর থানায় জিডি করা হয়েছে।
 
 
জাতির পিতার পরিবার নিরাপত্তা আইন ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তির অভিযোগ এনে দৌলতপুর উপজেলার শ্যামপুর গ্রামের মেনহাজ উদ্দিনের ছেলে নিজাম হোসেন শুক্রবার রাতে এই অভিযোগপত্রটি দায়ের করেন। নিজাম হোসেন মানিকগঞ্জ-১ আসনে সাবেক সংসদ সদস্য এবিএম আনোয়ারুল হকের ব্যক্তিগত সহকারী।
 
দৌলতপুর থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযোগটি নথিভুক্ত করা হয়েছে। এছাড়া অভিযোগটি আইসিটি এ্যাক্ট অনুমোদনের জন্য পুলিশ সুপারের মাধ্যমে পুলিশ সদর দফতরে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি