পহেলা বৈশাখে মার্কিন দূতাবাস বন্ধ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৮:৫৩

বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ১৪ই এপ্রিল রবিবার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ থাকবে। এ দিন বাংলাদেশে সরকারি ছুটি। এ সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দূতাবাস, কনস্যুলার সেকশন, পাবলিক অ্যাফেয়ার্স সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ রুটির দাম বাড়িয়ে ক্ষমতা হারালেন সুদানের প্রেসিডেন্ট

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

ইত্তেফাক/টিএস