গৌরনদীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৭ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সারাদেশের ন্যায় বরিশালের গৌরনদীতে মানব বন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে বেলা ১১টায় উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা মিলনায়তনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ খালেদা খানমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আকতার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড. সাহিদা আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহেআলম মঞ্জু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন। জাতীয় মানবাধিকার ইউনিটির কেন্দ্রিয় যুগ্ম গণসংযোগ কর্মকর্তা আব্দুছ ছালেক মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টপাধ্যায়।
পরবর্তীতে স্বাধীনবাংলা বেতারের কন্ঠশিল্পী বীর মুক্তিযোদ্ধা শ্রীমতি অরুণা সাহাসহ উপজেলার ৫ জন সেরা জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।
ইত্তেফাক/নূহু
