বরিশাল সিটি কর্পোরেশনের সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২২:১৮
 
বরিশাল সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের পলাশপুরে শনিবার সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। দুপুরে পলাশপুরের ঐ ওয়ার্ডের ৫ নম্বর মূল সড়কের জামাই বাজার এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। 
 
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ১৫টি সড়কের মূল সড়ক ৫নম্বর সড়কটির বেহালদশা থাকলেও তা সংস্কারে কোনো অগ্রগতি নেই। সিটি কর্পোরেশন তাদের কাছ থেকে হোল্ডিং ট্যাক্স, পানির বিল, বৈদ্যুতিক বিলসহ সকল প্রকার ট্যাক্স পরিশোধ করলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত তারা। প্রতি বছর ট্যাক্সের পরিমান বৃদ্ধি পেলেও গুচ্ছগ্রামবাসীর উন্নয়নে কোনো পদক্ষেপ মিলছে না।
 
ইত্তেফাক/আরকেজি