ইউএনও’র নির্দেশ উপক্ষিত ঝিনাইগাতীতে ফসলি জমিতে ইটভাটা স্থাপন

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ০২:৩৭

ইউএনও’র নির্দেশ উপেক্ষা করে ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া বানিয়াপাড়া এলাকায় ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করে স্টার ব্রিকস নামে ইটভাটা স্থাপনের কাজ করা হচ্ছে। এর প্রতিকার চেয়ে কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিএডিসি গণকো নং-৩ সেচের ম্যানেজার বানিয়াপাড়া গ্রামের আব্দুল জলিল পরিচালক পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলসহ বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র পাঠিয়েছেন। এদিকে অবৈধ ইটভাটা স্থাপনের বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। কিন্তু ওই নিষেধ অমান্য করে ভাটা স্থাপনকারী কাজ অব্যাহত রাখে। এ অভিযোগে ইউএনও ফারহানা করিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা জরিমানা আদায় করেন। এরপরেও ইটভাটা স্থাপন কাজ বন্ধ হয়নি। বর্তমানেও তা অব্যাহত রয়েছে।

ভাটা স্থাপনের বিষয়ে মালিক সাকিব হোসেন বলেন, প্রশাসনের অনুমতি ছাড়াই কাজ শুরু করায় ওই জরিমানা করা হয়। পরে ভাটা স্থাপনের বিষয়ে প্রশাসনের কাছ থেকে অনুমতি নেয়া হয়েছে।

ইত্তেফাক/নূহু