পঞ্চগড়ের বোদা-দেবীগঞ্জ মহাসড়কের সর্দ্দারপাড়া কারকুন বাড়ির সামনে ট্রাকের চাপায় ফুলেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধার বাড়ি বোদা উপজেলা সদরের সদ্দারপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের আজিজুর রহমান মঙ্গলু তেলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুলেরা বেগম ধান শুকানোর জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় দেবীগঞ্জ থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ট্রাকটিকে জব্দ করতে সক্ষম হয় তবে চালক পালিয়ে যায়।
বোদা থানার অফিসার ইনচার্জ এ কে এম নূরুল ইসলাম ট্রাক চাপায় বৃদ্ধা নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান
