ব্রাহ্মণবাড়িয়ায় ভিডিও কনফারেন্সে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৬:৩১
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ও আখাউড়া উপজেলার শতভাগ বিদ্যুতায়নের  উদ্বোধন করেন। 
 
এ উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
 
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। দেশের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের  আলো জ্বলবে।
 
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতারি চৌধুরী, সংসদ সদস্য ফজিলাতুন্নেসা বাপ্পী, পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/ইউবি