ভাণ্ডারিয়ায় ইজিবাইক চাপায় শিশু নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:১০
 
ভাণ্ডারিয়া উপজেলায় ইজিবাইক চাপায় মঙ্গলিকা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে ভাণ্ডারিয়া-চরখালী সড়কের নদমুলা কিন্ডার গার্টেনের সামনে এ ঘটনা ঘটে। মঙ্গলিকা নদমুলা গ্রামের পিন্টু দেবের মেয়ে এবং নদমুলা প্রি ক্যাডেটের প্রথম শ্রেণির ছাত্রী। 
 
ভাণ্ডারিয়া থানার এসআই মো. হাসান জানান, রবিবার সকাল ১০টার দিকে মঙ্গলিকা বিদ্যালয়ের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ইউবি