মাগুরা জেলাকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিত করানোর লক্ষ্যে থিম সং পরিবেশিত হয়েছে। দলীয় ব্রান্ডিং কর্মকাণ্ডের আওতায় রবিবার বিকালে মাগুরার আছাদুজ্জামান মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ থিম সং পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: বিরেন শিকদার এমপি, কামরুল লায়লা জলি এমপি, জেলা ও দায়রা শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক আতিকুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি তানজেল হোসেন খান, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুণ্ডু, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সভা-সভাপতি আবু নাসির বাবলুসহ মাগুরাবাসী।
চারজন শিল্পী থিম সংটি পরিবেশন করেন। এরপর এই গানের সাথে নৃত্য পরিবেশিত হয়।
ইত্তেফাক/আনিসুর
