কামারখন্দে বাসচাপায় দুলাভাই-শ্যালিকা নিহত

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৮:৫৩
 
সিরাজগঞ্জের কামারখন্দে বাসচাপায় কলেজছাত্রীসহ দুলাভাই-শ্যালিকা নিহত ও একজন আহত হয়েছেন। রবিবার বিকেল তিনটার দিকে কামারখন্দ উপজেলার ঝাঐল ওভার ব্রিজের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- বগুড়ার মানিক (৩০) ও তার শ্যালিকা সিরাজগঞ্জ সদরের জগতগাতি গ্রামের বাসিন্দা ও ঢাকার ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বর্ণা খাতুন।  এ সময় মানিকের স্ত্রী তানিয়া খাতুন (২৪) গুরুতর আহত হন।
 
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে মানিক মোটরসাইকেলে কড্ডা মোড় থেকে যাচ্ছিলেন। ঝাঐল ওভারের কাছে পৌঁছালে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা মানিক ও তার শ্যালিকা স্বর্ণা মারা যান এবং তার স্ত্রী তানিয়া খাতুন গুরুতর আহত হন।
 
ইত্তেফাক/ইউবি