৩ ভারতীয় অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে বিজিবি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ২৩:১৮

রামগড় ফেণী সড়কের কয়লা  চেকপোষ্টে আটক তিনজন ভারতীয় নাগরিককে ভারতে পুশব্যাক করেছে বিজিবি। ফেনী যাওয়ার পথে ওই তিন ভারতীয় আটক হয।

বিজিবি জানায়, আজ রবিবার বেলা ৩টার দিকে রামগড়স্থ ৪৩ বিজিবি  ব্যাটালিয়নের আওতাধীন কয়লারমুখ চেকপোস্টের ইনচার্জ নায়েক সুবেদার কামরুজ্জামান একটি সিএনজিচালিত অটোরিকসা তল্লাসি করে তাদের আটক করে। আটককৃতরা হলো, নারায়ন ভৌমিক(৪৭), পিতা-সতীশ ভৌমিক,
সুরচিৎ মজুমদার(২৪), পিতা- অমল মজুমদার ও সুমন ভৌমিক(২২), পিতা- নারায়ন ভৌমিক।

তারা তিনজনই ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমাধীন ইন্দ্রনগর থানার  চালিতাছড়া এলাকার বাসিন্দা।

জানা যায়, তারা উত্তর ফটিকছড়ির আঁধারমানিক সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ  করে। বিজিবিকে তারা জানায়, ফেণীর ফাজিলপুরে তাদের আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য সীমান্ত পার হয়ে বাংলাদেশে  আসে। অটোরিকসা করে তারা ঐ আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল।

বিজিবি জানায়, আটক তিন ভারতীয় নাগরিককে সেদেশে পুশব্যাক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু