সাতক্ষীরায় সন্ত্রাস, নাশকতা ও মাদক বিরোধী বিশেষ আভিযানে ৪০ জনকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে সাতজন, কলারোয়া থানা চারজন, তালা থানা পাঁচজন, কালিগঞ্জ থানা পাঁচজন, শ্যামনগর থানা সাতজন, আশাশুনি থানা চারজন, দেবহাটা থানা পাঁচজন ও পাটকেলঘাটা থানা থেকে তিনজনকে আটক করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
ইত্তেফাক/এএম।
