হন্ডুরাসে পুনরায় ভোট গণনা: প্রেসিডেন্ট এগিয়ে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৯
হন্ডুরাসে পুনরায় ভোট গণনার আংশিক ফলাফলে দেখা গেছে প্রেসিডেন্ট জুয়ান অরলান্ডো হার্নান্দেজ এগিয়ে রয়েছেন। অতি সম্প্রতি অনুষ্ঠিত দেশটির বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট পুনরায় গণনা করা হয়। রবিবার নির্বাচনী ট্রাইব্যুনালের প্রধান একথা জানান। খবর এএফপি’র।
 
গত ২৬ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনে বিজয়ীর নাম আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণা করা হয়নি। এক কোটি জনসংখ্যা অধ্যুষিত মধ্য আমেরিকার ছোট দেশটিতে ভোটের পর থেকে অনিশ্চয়তা চলছে।
 
৪ হাজার ৭৫৩টি ব্যালট বাক্স পুনরায় গণনার পর নির্বাচনী ট্রাইব্যুনালের প্রধান ডেভিড মাতামোরোস বলেন, ‘ফলাফল একই রয়েছে’। আগের বারের গণনায় হার্নান্দেজ ১ দশমিক ৬ শতাংশ ভোটে এগিয়ে ছিলেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু