মনপুরায় পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির গণসংবর্ধনা ও নদী ভাঙন রোধে ব্লকের উদ্বোধন অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতীক বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের ম্যাজিক। শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের আনাচে-কানাছে উন্নয়নের জোয়ার বইছে। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের সর্বোচ্চ শিখরে পৌঁছাবে।
সোমবার মনপুরা উপজেলার রামনেওয়াজ বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানের আগে রামনেওয়াজ নদী ভাঙন রোধে ১৯২ কোটি টাকার কাজের উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীরপ্রতিক ও পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মিসেস শেলিনা আকতার চৌধুরীর সভাপতিত্বে পরিবেশ ও বন উপমন্ত্রী আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শারিয়ার চৌধুরী দ্বিপক, শিল্পপতি মো. ফিরোজ হাওলাদার, ১নং মনপুরা ইউনিয়নের চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
