ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের আত্মপ্রকাশ

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৫৪

হবিগঞ্জ প্রতিনিধি

‘ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জ’ এর আত্মপ্রকাশ ঘটেছে। গত শুক্রবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটার মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জালাল আহমেদ। পরে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার জালাল আহমেদকে সভাপতি ও মাসুক আহমেদকে সাধারণ সম্পাদক করে ফটোগ্রাফিক সোসাইটি অব হবিগঞ্জের কমিটি ঘোষণা করা হয়।