সিলেটের ফেঞ্চুগঞ্জে ২৩০ কেবি সাব-স্টেশনের অগ্নিকাণ্ড ঘটছে। সোমবার বেলা ১১টার দিকে ট্রান্সফরমারে আগুন লাগার পর থেকে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বিশ্বাস জানান, আগুন ধরায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র (ওয়াপদা) ইনর্চাজ নিকসন চন্দ্র দাস জানান, সকালে পাওয়ার ট্রান্সমিটারে ধোয়ার কুণ্ডলী দেখে কতৃপক্ষকে জানানো হয়। পরে ফেঞ্চুগঞ্জ ফায়ার স্টেশন, সার কারখানা ফায়ার স্টেশন ও সিলেট ফায়ার স্টেশনের কর্মীরা আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ইত্তেফাক/ইউবি
