সোনারগাঁ উপজেলার নয়াপুরে ক্রেন ছিঁড়ে চাপা পড়ে বাদশা নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বাদশা নানাখি গ্রামের তাইজদ্দিনের ছেলে।
সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রমিকরা জানান, উপজেলার নয়াপুর এলাকায় কনফিডেন্ট গ্রুপের কারখানায় বাদশা নামের এক শ্রমিক সোমবার বিকেল চারটার দিকে ট্রাকে সিমেন্টের বৈদ্যুতিক খুঁটি উঠাচ্ছিলেন। এসময় ক্রেনের তার ছিঁড়ে তিনি চাপা পড়েন। ঘটনাস্থলেই বাদশা মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
এ বিষয়ে কনফিডেন্ট গ্রুপের ব্যবস্থাপক এডমিন রাসেল চন্দ্র মজুমদার বলেন, অসাবধানতা বসত এ দুর্ঘটনা ঘটেছে। আমাদের পক্ষ থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করব।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম বলেন, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য যোগাযোগ করেছেন।
ইত্তেফাক/আরকেজি
