গোদাগাড়ীতে ফেনসিডিলসহ ট্রাকচালক আটক

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:০৪

রাজশাহীর গোদাগাড়ী শহীদ ফিরোজ চত্বরে মহিষ ভর্তি ট্রাক থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। ট্রাকের ড্রাইভার হেলপারকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চাঁপাইনবাবগন্ঞ্জ জেলার ভোলাহাট থানার বড়গাছি গ্রামের মৃত শামসুদ্দীনের ছেলে তোফাজ্জল হোসেন (৩৬) ও মানিকগঞ্জ জেলার সিংগাড় থানার গোবিনন্দল গ্রামের আব্দুর রবের ছেলে আশরাফুল (২০)।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিপজুর আলম মুন্সি জানান, সোমবার রাত  ৮ টার সময় গোদাগাড়ী পৌর সদরে শহীদ ফিরোজ চত্বরে মহিষ ভর্তি ট্রাকে তল্লাশী চালিয়ে এই ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। ট্রাকিট চাঁপাইনবাবগঞ্জ রামচন্দ্রপুর হাট থেকে ঢাকার গাবতলী যাচ্ছিল। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/নূহু