হাটহাজারীতে ইয়াবাসহ আটক ২

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৫

চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক দুটি অভিযানে ১০৬টি ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলো আহমদ হোসেন (৫০) ও মো. রাকিবুল ইয়াসিন(২২)। উভয় ব্যক্তির প্রত্যেককে ৫৩টি ইয়াবাসহ পৃথক স্থান থেকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় দুটি পৃথক মামলা রুজু করেছে। আটককৃতদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত ২টায় থানার এসআই তানজির, এএসআই আরিফ ও কামরুল উপজেলার ধলই ইউনিয়নের শাহজাহান শাহ মাজার গেইট এলাকা থেকে ৫৩টি ইয়াবাসহ আহমদ হোসেনকে আটক করে। সে ফটিকছড়ি সমিতির হাট ছাদেকনগর এলাকার মৃত আবদুল বারেকের পুত্র।

অপরদিকে রাত দেড়টায় থানার এসআই মিজান, এএসআই ইব্রাহীম, মাহাবুব, নুরুজ্জামান ও ফরিদ ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম মন্দাকিনী এলাকা থেকে ৫৩টি ইয়াবাসহ রাকিবুল ইয়াসিনকে আটক করে। সে হাটহাজারীর ফতেয়াবাদ আবদুল মজিদ শাহ মাজার বাড়ির আবুল হোসেনর পুত্র।

হাটহাজারী মডেল থানার ওসি মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু