হবিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩১

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১১:৩৭
 
হবিগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩১ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মাঝে ১৬ জন পরোয়ানাভুক্ত এবং ১৫ জন নিয়মিত মামলার আসামি।
 
সোমবার রাত ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
 
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানান।
 
ইত্তেফাক/এমআর